জীবননগর অফিস
জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টার সময় জীবননগর উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের হাতে ক্রিকেট ও ফুটবল খেলার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন।
বিশেষ অতিথি ছিলেন, জীবননগর উপজেলা প্রকৌশলী আশরাফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার প্রমূখ। এছাড়াও জীবননগর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জীবননগরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ



