চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আলাউদ্দিন আল আজাদ এর নেতৃত্বে একটি মোবাইল টিম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বড়শলুয়ার  মেসার্স কেএসবি ব্রিকসকে ১ লাখ ও সড়াবাড়িয়ার  সুপার ব্রিকসকে  ২ লাখ টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনা আলাউদ্দিন আল আজাদ ও পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ নাইম হোসেনের নেতৃত্বে পুলিশ এর সমন্বয়ে গঠিত একটি টীম অভিযান পরিচালনা করেন। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত) ২০১৯ এর ধারা ৫(১) ও ৬ লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করায় দর্শনার বড়শলুয়ার মেসার্স কেএসবি ব্রিকসকে ১ লাখ টাকা ও সড়াবাড়িয়ার সুপার ব্রিকসকে ২ লাখ  জরিমানা  করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।