স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী ইউনিয়নে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি কুড়ুলগাছী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, চায়ের দোকান ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে মাহমুদ হাসান খান বাবু ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পাশাপাশি ‘হ্যা’ ভোটের পক্ষে প্রচারণা চালান। তিনি স্থানীয় বাজার ছাড়াও গ্রামীণ জনসমাগমপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
মাহমুদ হাসান খান বাবু আরও বলেন, ‘হ্যা’ মানে সংস্কারের পক্ষে ভোট। দেশের অনেক ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। একটি ‘হ্যা’ ভোট আগামীর ভাগ্য বদলে দিতে পারে। উন্নয়ন ও অধিকারের পক্ষে নির্ভয়ে ‘হ্যা’ ভোট দিন। ‘হ্যা’ জয়ী হলে আমরা প্রতি পাঁচ বছর পর পর নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারব। গণসংযোগকালে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দামুড়হুদায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও ‘হ্যা’ ভোটের পক্ষে প্রচারণায় বিএনপি’র প্রার্থী মাহমুদ হাসান খান বাবু



