বৈশাখী টেলিভিশনে জীবননগর প্রতিনিধি নিয়োগ পেলেন এম আই মুকুল

জীবননগর অফিস
দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি চ্যানেল বৈশাখী টেলিভিশনে জীবননগর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এম.আই মুকুল। গতকাল শনিবার ঢাকার মহাখালীতে অবস্থিত বৈশাখী টেলিভিশনের কার্যালয় থেকে এই নিয়োগপত্র প্রদান করা হয়। নিয়োগপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন, বৈশাখী টিভির উপস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন, নিউজ অব হেড জিয়াউল কবির সুমন, ডিজিটাল অনলাইন চিফ এডিটর আল-নাহিয়ান, সহকারী চিপ এডিটর বেলাল হোসেন, তরুনসহ অনেকেই।
এমআই মুকুল দৈনিক সকালের সময় পত্রিকায় জীবননগর উপজেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
বৈশাখী টিভিতে নিয়োগ পাওয়ায় তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি সকলের কাছে দোয়া সহযোগিতা কামনা করেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।