চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে মানবতার যুবসমাজ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সদরে হাটকালুগঞ্জ এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার যুবসমাজ। শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে হাটকালুগঞ্জ গ্রামে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, মানবতার যুবসমাজ সংগঠনের সভাপতি রাফসান জাবি, সহ-সভাপতি সাকিল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ্য আনারুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক ফাহমিদ ফারুক, উপদেষ্টা নাসির উদ্দীন, সদস্য সাগর আলী ও আতিয়ার রহমান,

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মানবতার যুবসমাজের মূল লক্ষ্য। শীতের তীব্রতায় যেন কেউ কষ্ট না পায়, সে উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের সদস্যরা।

শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষজন মানবতার যুবসমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, মানবিক সংগঠনগুলোর এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।