আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌরসভা শাখার উদ্যোগে গেটবন্ডবিল ওয়ার্ড কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এই কার্যালয় সাধারণ মানুষের অধিকার আদায় ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী নেতা নূর মোহাম্মদ হুসাইন টিপু, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মো. মাহের আলী, সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা জুলফিকার আলী, ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা। পরে অতিথিরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও প্রীতিভোজে অংশ নেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।