চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে শরীফুজ্জামান

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর ২, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ৩ নম্বর ওয়ার্ড জীবননগর বাসস্ট্যান্ডের পাশে বায়তুল নাজাত মসজিদ মাঠে, সন্ধ্যা ৬৩টায় ২ নম্বর ওয়ার্ড বুজরুকগড়গড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং রাত ৮টায় ৭ নম্বর ওয়ার্ড নূরনগর মাঝেরপাড়া মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৃথক তিনটি অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন নন, তিনি এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিচল প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বারবার নির্যাতন, জুলুম ও কারাবরণ করেছেন, কিন্তু কখনো আপস করেননি। দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। আজ তাঁর রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল আমাদের জন্য শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি গণতন্ত্র ও অধিকার রক্ষার শপথ নেওয়ারও উপলক্ষ।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশ একটি দমন-পীড়নের মধ্যদিয়ে গেছে। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ভোটাধিকার হরণ করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। এই সংকট থেকে মুক্তি পেতে হলে গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। পরিশেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
৩ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুদ্দুস মহলদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চুয়াডাঙ্গা জেলার কৃতী সন্তান সিআইপি সাহিদুজ্জামান টরিক, জেলা বিএনপির সাংগঠনিক সফিকুল ইসলাম পিটু ও জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা।
এছাড়া উপস্থিত ছিলেন হাবিবুর রহমান মঙ্গল, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও জেলা জজকোর্টের পিপি অ্যাড. মারুফ সারোয়ার বাবু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ স ম আব্দুর রউফ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান এজেন্ট রেজাউর করিম মুকুট, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. এম এম শাহজাহান মুকুল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মণ্টু, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাড. আসলাম, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগাঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল, ইয়াছিন হাসান কাকন, অ্যাড. হেমায়েতউল্লাহ বেল্টু, অ্যাড. মিল্টন প্রমুখ।


এদিকে, ২ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন জাকির। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, রহিমা খাতুন, পৌর যুবদলের সদস্যসচিব আজিজুল হক আজিজুল, পৌর ছাত্রদলের সদস্যসচিব কৌশিক আহমেদ রানা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী প্রমুখ।
এছাড়া ৭ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি খায়রুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সহসভাপতি ও সাবেক কাউন্সিলর আবুল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, জেলা যুব দলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান বজলু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান জোয়ার্দার পান্না, সাংগঠনিক সম্পাদক শিলন আহমেদ, আব্দুল ওহাব, শামীম, আজম, ফারুক, শাফায়াত প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন নূরনগর পুকুরপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সোলাইমান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।