জীবননগন অফিস
জীবননগরে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ পাওয়ার জিমনেসিয়াম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জীবননগরের ইভা টাওয়ারের নিচতলায় এই জিম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিমের মালিক সালমান ফার্সির বাবা উজ্জ্বল হোসেন, সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মামুন হোসেন নীরব। পাওয়ার জিমের মালিক সালমান ফার্সি, ট্রেইনার ইমন শিকদার, এবং ম্যানেজার মো. টিটু। অতিথিরা জিমকে শরীরচর্চা ও সুস্থ জীবনধারায় তরুণদের উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন।
জীবননগরে পাওয়ার জিমনেসিয়ামের উদ্বোধন



