আলমডাঙ্গা বিক্রয় প্রতিনিধি জোটের উদ্যোগে বার্ষিকী সভা ও আনন্দভ্রমণ অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার জোহান ড্রিম ভ্যালি পার্ক, ঝিনাইদহে বার্ষিকী সভা, আনন্দভ্রমণ ও প্রতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন লাল্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুম পারভেজ নাহিদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন এবং সাংবাদিক শরিফুল ইসলাম রোকন।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের অধিকার সংরক্ষণ ও পেশাগত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহানুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাজন, কোষাধ্যক্ষ লোকমান হোসেন, দপ্তর সম্পাদক রিংকু বিশ্বাস, ধর্ম সম্পাদক হাফেজ গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক শিমুল হোসেন, কর্মসংস্থান সম্পাদক মিনারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অরুপ কুমার দে এবং কার্যনির্বাহী সদস্য মেহেদি হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ। বার্ষিকী সভার পর দিনব্যাপী আনন্দভ্রমণ ও প্রতিভোজের আয়োজন করা হয়, যা সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও একতার পরিবেশ তৈরি করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটায়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।