কার্পাসডাঙ্গায় কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

রাজু আহাম্মেদ, কার্পাসডাঙ্গা
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় কার্পাসডাঙ্গা কাস্টম মোড়ে অবস্থিত ইউনিয়ন বিএনপির নির্বাচনী অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি আ. মতিন খসরুর সঞ্চালনায় এবং কার্পাসডাঙ্গা ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক মোকাররম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, দামুড়হুদা উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি আ. মতিন খসরু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদুর, দামুড়হুদা থানা বিএনপির সদস্য জহিরুল ইসলাম রিপন, দামুড়হুদা সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জহির মেম্বার ও যুগ্ম সম্পাদক আবুল কাশেম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা আবুল কাশেম, মুকুল মেম্বার, কার্পাসডাঙ্গা ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি আসলাম মেম্বার, আমজাদ তাগিদার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কৃষকদলের নেতাকর্মীরা। সভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করতে কৃষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।