জীবননগর অফিস
জীবননগরে শ্বশুরবাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাসি খাতুন (২২) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হাসি খাতুন জীবননগর পৌরসভার মুক্তিযোদ্ধা পাড়ার ইসমাইল হোসেনের কন্যা এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. তারেক হাসানের স্ত্রী।
তারেক হাসান জানান, গত ৮ জানুয়ারি বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি অসুস্থ অবস্থায় ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী কাউকে কিছু না জানিয়ে ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরবর্তীতে শ্বশুরবাড়ি, আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। এ ঘটনায় জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ গৃহবধূর সন্ধান পেলে ০১৯৯৭-৫১৩৯৫৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।



