স্টাফ রিপোর্টার
স্বাস্থ্য সনদ না থাকা ও বাসি চিকেন ফ্রাই বিক্রি করায় চুয়াডাঙ্গায় সাগর কাবাব ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা শহরের কলেজ রোড এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার কলেজ রোড এলাকায় তদারকিমূলক অভিযান চালানো হয়। বেলা আড়াইটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পরিচালিত অভিযানে খাদ্য পণ্যের বিভিন্ন দোকান তদারকি করা হয়।
এ সময় স্বাস্থ্য সনদ না থাকা, বাসি চিকেন ফ্রাই বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় মো: জুয়েল রানা এর প্রতিষ্ঠান সাগর কাবাব ঘরকে ৩০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
এ সময় আরও কয়েকটি খাদ্য পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও ডিপার্টমেন্টাল স্টোর তদারকি করা হয়। এছাড়া মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন- নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও পুলিশের একটা টীম।



