আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতির ভিত্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানটি আলমডাঙ্গা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএসএম মাহমুদুল হক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, যিনি প্রাণিসম্পদ খাতকে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে খামারিরা স্বল্প ব্যয়ে বেশি লাভবান হতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, প্রকল্প কর্মকর্তা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, খামারি ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।