জীবননগর অফিস
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হরিহরনগর গ্রামে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সীমান্ত ইউনিয়নের আমির আব্দুল ওয়াহেদ, ইউনিয়ন নায়েবে আমির জহিরুল ইসলাম, এবং জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরআলম।
অফিস উদ্বোধনকালে বক্তারা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম আরও গতিশীল করতে তারা মাঠে কাজ করবেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্ভুদ্ধ করবেন। অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
হরিহরনগরে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন



