স্টাফ রিপোর্টার
জমকালো আয়োজনে চুয়াডাঙ্গায় ৫৪ তম জাতীয় আন্তঃস্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জেলা পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুন।
জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও ক্রীড়া পতাকা, শ্বেত কবুতর অবমুক্তকরণ, মশাল প্রজ্বলন ও মাঠ প্রদক্ষিনীর মধ্য দিয়ে জমকালো এ আয়োজনের উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার(অঃদাঃ) জেসমিন আরা খাতুন,
ক্রীড়া পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক। এছাড়া আলমডাঙ্গা উপজেলার পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মোতাসিম বিল্লাহ, চুয়াডাঙ্গা সদর উপজেলার পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, দামুড়হুদা উপজেলা পতাকা উত্তোলন করেন দামুড়হুদা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, জীবননগর উপজেলার পতাকা উত্তোলন করেন জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
বালকদের ১৫শ মিটারের দুর-পাল্লার দৌড়ের মধ্য দিয়ে এথেলেটিক্স প্রতিযোগিতার জেলা পর্যায়ের সকল ইভেন্টের খেলা সম্পন্ন হয়। প্রতিযোগিতার আকর্ষণীয় ইভেন্টগুলো দেখার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শত ব্যস্ততার মধ্যে দিয়েও মাঠে হাজির হন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাস্মদ কামাল হোসেন। মঞ্চে বসেই সুন্দর ও সুসজ্জিত পরিবেশে অনুষ্ঠিত বালক-বালিকাদের জেলা পর্যায়ের বেশ কয়েকটি ইভেন্টের প্রতিযোগিতা উপভোগ করেন।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজাসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সহকারী শিক্ষকগণ।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, লেখাপড়ার পাশা-পাশি নিয়মিত শরীর চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। একই সাথে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবতাবোধ, অপরের প্রতি সহযোগিতার মনোভাব এবং নেতৃত্বের গুণাবলী তৈরি হয়। পড়ালেখার একঘেয়েমীতা রোধেও নিয়মিত শরীর চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৪তম জাতীয় আন্তঃস্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের আহবায়ক চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন ও চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সহকারী (শিক্ষক শারীরিক শিক্ষা) রকিবুল ইসলাম।
উল্লেখ্য- ৪ দিনব্যাপী অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের শীতকালীন খেলাধুলার মধ্যে ছিল বালক-বালিকা ক্রিকেট প্রতিযোগিতা, ভলিবল, ব্যাডমিন্টন, দড়ি লাফ, ব্যাম্বো লাফ, সাইকেলিং ও অ্যাথলেটিক্সের ৩৩ টি ইভেন্টের প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টগুলো পরিচালনা করেন ফিরোজ উদ্দিন, আব্দুল হাই, হাফিজুর রহমান, শামসুন্নাহার শিলা,মহসিন কামাল, বিলকিচ নাহার,আইরিন ইসলাম,রিপা শাহরিয়ার, রেবেকা সুলতানা, দিলরুবা খুকু, শাহ আলম, ইব্রাহিম খলিল, মুক্তাদুর রহমান,আহসান হাবিব হাসান, মইনুল ইসলাম, খাজের আলী, বিপ্লব হোসেন,পলাশ বিশ্বাস ও শহিদুল ইসলাম। পরিচালকদের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ রকিবুল ইসলাম।
এছাড়া ক্রিকেট প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, অ্যাথলেটিক্স প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আলমগীর হোসেন, ভলিবল প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা আদর্শ ভালোক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন।
চুয়াডাঙ্গায় ৫৪তম জাতীয় আন্তঃস্কুল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী



