গণভোট উপলক্ষে গাংনীতে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত

মেহেরপুর অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট ২০২৬ উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা নির্বাচন অফিসার এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ড. সৈয়দ এনামুল কবির গণভোট ২০২৬ সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি গণভোটের গুরুত্ব, ভোটারদের দায়িত্ব এবং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উন্মুক্তভাবে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মসজিদের ইমাম, গির্জা ও মন্দিরের ধর্মীয় প্রতিনিধিরা, গ্রামপুলিশ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।