মেহেরপুরে সংসদ নির্বাচন ও গণভোট প্রাসঙ্গিক আইন ও বিধিবিধান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মেহেরপুর অফিস
মেহেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-সংক্রান্ত প্রাসঙ্গিক আইন ও বিধিবিধান বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খতুনে জান্নাতের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
সেমিনারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আইন ও বিধিবিধান বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম। তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে আইনগত কাঠামো, করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, জেলা নির্বাচন অফিসার এনামুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।