নির্বাচনী দায়িত্ব পালনে ঝিনাইদহ জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পালনের লক্ষ্যে ঝিনাইদহ জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আইনগত জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো মেনে চলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মো. শহিদুল ইসলাম, পিপিএম (বার), কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহ। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।