চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডলসহ ৩ জন গ্রেফতার, ২ কেজি গাঁজাসহ ১ জন আটক

পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে পৃথক স্থান থেকে দুই কেজি গাঁজাসহ আরও একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এএসআই ওহিদুল ইসলাম ও এএসআই সদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ মানিকডিহি পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়। দেহ তল্লাশিতে তাদের কাছ থেকে ১৮৯ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মনিরুজ্জামান (৩৯), রিকন হোসেন (৩৪) ও আব্দুল খালেক (৩৩)।
এদিকে একই রাত আনুমানিক ১টার দিকে নতুন ভান্ডারদহ গ্রামে পৃথক অভিযানে চতুর আলীর ছেলে জিনারুল ইসলামের নিজ বাড়ি থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানায়, গ্রেফতার ও আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।