কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

নতিপোতা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাজেট ব্যবস্থাপনা অধিশাখার যুগ্ম সচিব ড. ফরিদুর রহমান কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে ইউপি কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে গণভোটের গুরুত্ব, প্রক্রিয়া ও নাগরিক দায়িত্ব বিষয়ে আলোচনা করেন। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
পরিদর্শনে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম, আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কামাল উদ্দীন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস, ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন, মনিরুজ্জামান মন্টু, আ. সালাম, আ. রাজ্জাক, সাবেক সদস্য লিয়াকত হোসেন, হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর মনিরা খাতুন, উদ্যোক্তা হারুন, হীরা, ওমেদুলসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, হিসাবরক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।