স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের ৫৪তম জাতীয় আন্তঃ স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বালিকা ক্রিকেটে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ণ হওয়ার গৌরব অর্জণ করেছে।
গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে (ছাত্রী) ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও দামড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ফাইনালে ৮উইকেটে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। জেলা পর্যায়ের ক্রিকেটে জয়লাভ করার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় খুলনা উপ অঞ্চল পর্যায়ে চুয়াডাঙ্গা জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ লাভ করেছে।
গতকাল খেলার মাঠে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষক সমিতির সভাপতি ও ক্রিকেট পরিচালনা উপ কমিটির আহ্বায়ক ফজলুর রহমান সহ পরিচালনা পরিষদ সদস্য সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) ফিরোজ উদ্দিন, হাফিজুর রহমান, সামসুন্নাহার শিলা আব্দুল হাই, বিলকিস নাহার, আইরিন ইসলাম, আহসান হাবীব, মুক্তাদির রহমান, রিপা শাহরিয়ার, ভোলানাথ মন্ডল প্রমুখ।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন হাসানুজ্জামান হাসান ও কোচের দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান হুসাইন। জেলা চ্যাম্পিয়ণ হওয়ায় সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী।
এদিকে এমএবারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বালিকা ভলিবলে দামুড়হুদা কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ণ হওয়ার গৌরব অর্জণ করে।
৫৪তম জাতীয় আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন



