মুজিবনগর কোমরপুরে দুই ফার্মেসীকে ৬ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
মেহেরপুর জেলার মুজিবনগর কোমরপুরে দুই ফার্মেসীতে ঔষধ প্রশাসন অভিযান চালিয়ে  ৬ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার দুপুরে ঔষধ প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আব্দুল্লাহ ফার্মেসী ২ হাজার টাকা ও ইউসুফ ফার্মেসীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, নিয়মিন অভিযানের অংশ হিসাবে গতকাল সোমবার বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত মুজিবনগর উপজেলার কোমরপুর বাজার ও নাটুদহ এলাকার বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালানো হয়।  এ সময়  নকল, ভেজাল, আনরেজিস্টার্ড , মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় ও সংরক্ষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।  মোবাইল কোর্টে প্রেস্ক্রিপশান ছাড়া এন্টিবায়োটিক বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল,  মেয়াদ উত্তীর্ণ  ও আনরেজিস্টার্ড ঔষধ  মওজুদ এবং বিক্রয় এর জন্য ‘ঔষধ ও কসমেটিকস্ আইন-২০২৩-এর ৪০(খ),  ৪০(গ) ও ৪০(ঘ) ধারার লংঘনে আব্দুল্লাহ ফার্মেসী ২ হাজার টাকা ও ইউসুফ ফার্মেসীকে ৪ হাজার টাকা  জরিমানা করা হয়। এছাড়া আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।