স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫৮ বিজিবির আয়োজনে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে রাজাপুর বিওপি’র ৬নং রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম পিবিজিএম, পিএসসি। ৫৮-বিজিবির সহকারী পরিচালক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সভায় প্রধান অতিথি বলেন, লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম বলেন, বর্তমানে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এসআইআর (ঝওজ: ঝঢ়বপরধষ ওহঃবহংরাব জবারংরড়হ)-এর কার্যক্রম চলমান রয়েছে। এ প্রেক্ষিতে, বিএসএফ কর্তৃক সীমান্ত দিয়ে পুশ ইন করার সমুহ সম্ভাবনা রয়েছে। সীমান্ত দিয়ে বিএসএফ যাতে পুশ-ইন না করতে পারে সে বিষয়ে তিনি আনসার-ভিডিপি সহ স্থানীয় সকলের সতর্কতা এবং সহযোগিতার আহবান জানান। পুশ-ইন সম্পর্কে সজাগ থাকা, বিএসএফ এর গেইট পাহাড়া দেয়া, সীমান্তের ওপারের আত্মীয়-স্বজনের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে বিজিবি’কে জানানো এবং পুশ-ইন মোকাবেলায় সকলকে বিজিবি’র সাথে থাকার জন্য তিনি উদাত্ত আহবান জানান।
এছাড়াও তিনি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ না করা, সন্ধ্যার পর শূন্য লাইনে গমন কিংবা অবস্থান না করা, সকল প্রকার চোরাকারবারীদের সামাজিকভাবে প্রতিহত করা, মাদককে সামাজিকভাবে বয়কট করা, চোরাকারবারী কিংবা মানব পাচারকারীদের সম্পর্কে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করা, সীমান্ত অতিক্রম করে ভারতের মধ্যে ঘাস কাটতে না যাওয়া, ভারতীয় জমি লিজ না নেয়া কিংবা চাষ না করা এবং অহেতুক সীমান্ত এলাকায় গমন না করার জন্য তিনি সকলকে আহবান জানান।
সভায় মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, রাজাপুর বিওপি কমান্ডার এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৩০০ জন স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
জীবননগর রাজাপুরে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় লেঃ কর্নেল রফিকুল আলম



