স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বডি-ওর্ন ক্যামেরা সঠিক ও কার্যকরভাবে ব্যবহারের লক্ষ্যে চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারকারীদের জন্য একটি বাস্তব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনলাইনে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা। সরেজমিনে কর্মশালা পরিদর্শন করে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রশিক্ষার্থীদের বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বডি-ওর্ন ক্যামেরার কার্যকর ব্যবহার আরও জোরদার হবে। তিনি সকল অফিসার ও ফোর্সকে বডি-ওর্ন ক্যামেরা যথাযথভাবে ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচনকালীন দায়িত্ব পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে পালনের নির্দেশ প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের লক্ষ্যে চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত



