স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার পেশাজীবীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে অবস্থিত সৌদিয়ান রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো: রুহুল আমিন।
তিনি বলেন, একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুয়াডাঙ্গা-২ আসনসহ সারাদেশে নৈতিকতা ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠার লড়াইয়ে শিক্ষিত সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
দামুড়হুদা উপজেলা জামায়াতের সেক্রেটারি আবেদ-উদ-দৌলা-এর সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আমির নায়েব আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর এবং ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ।
এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা রফিকুল ইসলাম জিয়া, আবুল বাশার, আব্দুল খালেক, ওবায়দুল্লাহ ও আব্দুল গাফফারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৈতিকতা, সুশাসন ও ইসলামী মূল্যবোধের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
আরও উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আব্দুল গফুর সহকারী সেক্রেটারী আবুল বাশার রফিকুল ইসলাম জিয়া যুব-বিভাগের সভাপতি হাফেজ মাওঃ আব্দুল খালেক সহ হাউলী ইউনিয়ন আমীর ওবায়দুল হক সেক্রেটারী আব্দুল গাফফার যুব বিভাগের সভাপতি ইসমাঈল হোসেন আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারী আবেদুদ্দৌলা টিটোন। অনুষ্ঠান শেষে হাউলী ইউনিয়নে ৯ নং ওয়ার্ড কার্যালয় ও ৭নং ওয়ার্ডের কাদিপুর গোরস্থানপাড়া ইউনিট কার্যালয় উদ্বোধন করেন।
দামুড়হুদায় পেশাজীবীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত



