আলমডাঙ্গায় জামায়াতের কর্মীদের সঙ্গে মতবিনিময়ে অ্যাড. রাসেল

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের বদ্দিনাথপুর ও কেশবপুরে জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন ও কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের সহকারি সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল বলেছেন, গোলামিমুক্ত জীবন যাপন করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে হবে। গতকাল সোমবার সন্ধ্যায় বদ্দিনাথপুর ও কেশবপুর অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামে বিশ্বাসী, জবাবদিহিতায় বিশ্বাসী, মাদকমুক্ত ও দেশপ্রেমিক মানুষরা একটি নতুন সমাজ গড়তে চায়। আমরা আর চাই না দেশে স্বৈরশাসন ফিরে আসুক, দুর্নীতিবাজরা পার পেয়ে যাক কিংবা কোনো মানুষ আয়নাঘরে যাক। এসব বন্ধ করতে হলে ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইমুদ্দিন হিরোক, গাংনী-আসমানখালী থানা আমীর আব্বাস উদ্দিন, নায়েবে আমীর সেলিম রেজা, সেক্রেটারি কামরুল আহসান সোহেল, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শাজাহান ও ফরিদ উদ্দিন, হারদী ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দিন এবং সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গার হারদী বাজার, বদ্দিনাথপুর, কেশবপুর, প্রাগপুর, ভাংবাড়ীয়া ও খোরদসহ বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।