আলমডাঙ্গায় গাঁজাসহ মাদকাসক্ত এক ব্যক্তি গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ মনিরুল ইসলাম প্যানা (৪৮) নামের এক মাদকাসক্তকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত ৮টা ১৫ মিনিটে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনিরুল ইসলাম প্যানা ওই এলাকার ইছাহাকের ছেলে।
থানা সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল-এর নেতৃত্বে এসআই (নিঃ) মানিক কুমার সিকদার তিয়রবিলা পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় আসামির নিজ বাড়ি থেকে ৬০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।