স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের ৫৪তম জাতীয় আন্তঃ স্কুল- মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে । গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে (ছাত্র) ক্রিকেট প্রতিযোগিতার মধ্যদিয়ে এ আয়োজন শুরু করা হয়। জেলা পর্যায়ের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আলমগীর হোসেন । এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষক সমিতির সভাপতি ও ক্রিকেট প্রতিযোগিতার আহ্বায়ক ফজলুর রহমান, চুয়াডাঙ্গা মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা ফিরোজ উদ্দিন, হাফিজুর রহমান, সামসুন্নাহার শিলা আব্দুল হাই, বিলকিস নাহার, আইরিন ইসলাম, আহসান হাবীব, মুক্তাদির রহমান, রিপা শাহরিয়ার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকগণ।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক( শারীরিক শিক্ষা) মো: রকিবুল ইসলাম। উদ্বোধনী দিনে বালক ক্রিকেটে চুয়াডাঙ্গা মালিক আব্দুল বারী (এমএবারী) মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ণ হওয়ার গৌরব অর্জণ করে। হাড্ডা হাড্ডি লড়াইয়ের ফাইনালে ইনিংসের শেষ বলে ১ রান করে ৪ উইকেটে আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জেলা চ্যাম্পিয়ণ হয় এমএবারী মাধ্যমিক বিদ্যালয়। এদিকে এমএবারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বালক ভলিবলে ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ণ হওয়ার গৌরব অর্জণ করে।



