নতিপোতা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে মানবসেবায় স্বেচ্ছায় রক্তদান সংগঠন ও প্রবাসীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যার পর শীতার্ত ও অসহায় বয়স্ক নারী-পুরুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এমন মানবিক উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানান।
সার্বিক সহযোগিতায় ছিলেন, সংগঠনের সভাপতি নাঈমুর রহমান টনিক। এ সময় উপস্থিত ছিলেন, সদস্য তাফিন, হৃদয়, জিহাদ সাব্বির, এহসানুল, একরামুল, জুনাইদ, ছাব্বির, বসির, নাইম, রিফাত, মিকাইল, নাফিজ, জুবায়ের, উজ্জ্বলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
হোগলডাঙ্গায় স্বেচ্ছায় রক্তদান সংগঠন ও প্রবাসীদের উদ্যোগে কম্বল বিতরণ



