স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. রুহুল আমিন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্ষীয়ান নেতা মরহুম মাওলানা হাবিবুর রহমানের কবর জিয়ারত করেছেন। গতকাল রবিবার সকাল ৮টায় লোকনাথপুর কবরস্থানে তিনি মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
কবর জিয়ারত শেষে স্মৃতিচারণ করতে গিয়ে মো. রুহুল আমিন বলেন, মরহুম মাওলানা হাবিবুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক জীবন্ত ইতিহাস। তিনি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সংসদ সদস্য। তিনি ছিলেন নির্লোভ, নিরহংকারী, দুর্নীতিমুক্ত ও সাদা মনের মানুষ। তিনি জেলা জামায়াতের নায়েবে আমীর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, আমার জীবনে তাঁর মতো ন্যায়নিষ্ঠ ও আদর্শবান মানুষ আমি খুব কমই দেখেছি। আমরা যেন তাঁর দেখানো পথ অনুসরণ করে চলতে পারি এই দোয়া করি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, উপজেলা আমীর নায়েব আলী, উপজেলা সেক্রেটারি আবেদুদ্দৌলা টিটোন, সহকারী সেক্রেটারি আবুল বাশার, রফিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি হাফেজ মাও. আব্দুল খালেক, ইউনিয়ন আমীর ওবায়দুল হক, সেক্রেটারি আব্দুল গাফফার, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম টিক্কা, উলামা বিভাগের সভাপতি ইয়াছিন আরাফাত, যুব বিভাগের সভাপতি ইসমাঈল হোসেনসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন, মরহুম সাবেক এমপি মাওলানা হাবিবুর রহমানের ছোট ছেলে মোস্তফা জামাল গোটু এবং তাঁর দীর্ঘদিনের সহচর মো. ইকরামুল হক, ফজলুর রহমান লেলিন, জিয়াউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সবশেষে জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
সাবেক এমপি মাও. হাবিবুর রহমানের কবর জিয়ারত করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. রুহুল আমিন



