জীবননগর অফিস
জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামার হ্যাচারিতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী একজনকে গ্রেফতার করেছে একই সাথে তার কাছ থেকে অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলামের পুত্র মোখলেছুর রহমান রুমেল(৩২)। গতকাল রবিবার আনুমানিক রাত সাড়ে ১টার দিকে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। অভিযানে একটি ইলেকট্রিক শকার, একটি ব্যটন(হাত লাঠি), দুইটি ছুরি, তিনটি চাপাতি, পাঁচটি হাসুয়া উদ্ধার করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথ বাহিনী একটি অভিযান পরিচালনা করে। অভিযান শেষে গ্রেফতারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মালামাল জীবননগর থানায় হস্তান্তর করে সেই সাথে পেনাল কোড ১৮৬০ এর ৩৯৩ ধারায় অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে রেখে মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জীবননগরে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১



