দামুড়হুদা অফিস
শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নানা রোগ। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিকের তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে রোগী সংখ্যা। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
বর্তমানে সর্দি কাশি, জ্বর, নিউমোনিয়া, টনসিলাইটিস, অ্যাজমা ও চর্মরোগসহ বিভিন্ন রোগ নিয়ে বিভিন্ন বয়সের রোগীরা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় করছেন। দামুড়হুদা উপজেলা কমপ্লেক্সের ডা: মোঃ সোহরাব হোসেন জানান, শীতে শিশু ও বয়স্ক রোগীরা বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালে আসছে, আমরা প্রতিটি রোগীদের সাধ্যমত ট্রিটমেন্ট দেয়ার চেষ্টা করছি।
দামুড়হুদার উপজেলার করিমপুর গ্রামের বাসিন্ধা সুজন আলী জানান, সকালে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে এসেছি, তবে আউটডরে ঔষধ না থাকায় আমাকে বাইরে থেকে কিনতে হচ্ছে অধিকাংশ ঔষধ। শীতকালীন ঠান্ডা জনিত ঔষধ গুলো যদি পর্যাপ্ত হাসপাতালে থাকে, তাহলে আমার মত অনেকই উপকৃত হতো। অনেক রোগী দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকে চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে। ৪ লাখ জনসংখ্যা নিয়ে গঠিত দামুড়হুদা উপজেলা। বৃহত এ উপজেলায় চিকিৎসা সেবার জন্য একমাত্র অবলম্বন চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্স।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছে শিশুরা, ঔষধ সংকট



