স্বাস্থ্য সনদ ও ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় চুয়াডাঙ্গায় ভাই ভাই ফুচকা হাউজকে ৬০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
স্বাস্থ্য সনদ না থাকা ও ট্রেড লাইসেন্স নবায়ন না থাকাসহ নানা অভিযোগে চুয়াডাঙ্গা শহরের ভাই ভাই ফুচকা হাউজকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরের দিকে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রবিবার চুয়াডাঙ্গা শহরের  কবরী রোড এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা  হয়। বেলা ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে খাদ্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময়  ট্রেড লাইসেন্স নবায়ন না থাকা, স্বাস্থ্য সনদ না থাকা, বাসি চিকেন ফ্রাই ও মেয়াদ বিহীন দই বিক্রয়ের জন্য সংরক্ষণ  করায়  ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় মো: অহিদুল ইসলাম এর মেসার্স ভাই ভাই ফুচকা হাউজকে ৬০ হাজার  অর্থ দন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটা টীম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।