চুয়াডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোষ্ট ২১টি মামলায় ৭২ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোষ্ট অভিযান করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী জেলার বিভিন্ন সড়কে ৬টি চেকপোষ্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ২১টি প্রসিকিউশনে ৮২ হাজার জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, গতকাল শনিবার বেলা ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা  পর্যন্ত কোর্ট মোড় এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোষ্ট বসানো হয়। এছাড়া বেলা ৩ টা থেকে বিকাল সাড়ে  ৫টা পর্যন্ত একাডেমি মোড়ে বসানো হয় পুলিশের অনুরূপ চেকপোষ্ট। 

অপরদিকে দিনব্যাপী দামুড়হুদা বাসস্ট্যান্ড মোড়, দর্শনা বাসস্ট্যান্ড, জীবননগর চৌরাস্তা মোড়, আলমডাঙ্গা লাল ব্রিজ মোড়ে সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট বসানো হয়। জেলার একাধিকস্থানে ৬টি চেকপোষ্টে বিভিন্ন গাড়ির বিরুদ্ধে মোটরযান আইনে ২১টি প্রসিকিউশন দেওয়া হয়। এতে  সর্বমোট ৮২ হাজার টাকা জরিমানা করা হয়। 

 অভিযানে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আশরাফুল আলম, ট্রাফিক পরিদর্শক মোঃ গোলাম সারোয়ার খান, সার্জেন আশরাফুজ্জামান, সার্জেন্ট তানভীর, সার্জেন্ট রিয়াজুল ইসলাম ও সার্জেন্ট বান্না, টিএস আই আজাদ,   ইব্রাহিমসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা অংশ নেয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।