দামুড়হুদার বেড়বাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বেড়বাড়ী গ্রামের কৃষক আমিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এরিয়া সেলস ম্যানেজার মো. নজরুল ইসলাম অঝগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কেটিং অফিসার মো. জহুরুল ইসলাম, সেলস অফিসার মো. শিমুল ইসলাম এবং এসপিও সাব্বির আহমেদ।
প্রধান বক্তা মো. নজরুল ইসলাম অঝগ তাঁর বক্তব্যে বলেন, কৃষকের মুখে হাসি থাকলেই আমরা হাসিখুশি থাকি। কৃষকের হাড়ভাঙা পরিশ্রমের কারণেই আমরা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারি। তাই কৃষককে ঠকিয়ে কোনো দোকানদার বড় হতে পারে না। কৃষকের হাতে সঠিক ও মানসম্মত পণ্য তুলে দেওয়া প্রত্যেক দোকানদারের নৈতিক দায়িত্ব। তিনি কৃষকদের ভালো ফলনের জন্য সঠিক পণ্য ব্যবহারে পরামর্শ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মেসার্স তালহা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।