আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি আলমডাঙ্গা উপজেলার ৫ নম্বর গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের (৬২)। গতকাল শনিবার দিবাগত রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) এম. এম. নিয়ামুর হকের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে পরিচালিত বিশেষ অভিযানে বড় গাংনী এলাকা থেকে আবু তাহেরকে গ্রেফতার করা হয়। তিনি বড় গাংনী গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই এই গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গ্রেফতার শেষে শনিবারই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গায় নাশকতা মামলায় গাংনী ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেফতার



