আলমডাঙ্গা ইউএনও’র নিকট ঢাকাস্থ ‘আমরা আলমডাঙ্গার সন্তান’ সংগঠনের উদ্যোগে কম্বল প্রদান

আলমডাঙ্গা অফিস
ঢাকাস্থ আমরা আলমডাঙ্গার সন্তান সংগঠন শীতার্ত মানুষের জন্য ২৫০টি শীতবস্ত্র কম্বল উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের কাছে বিতরণের জন্য প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের নিকট শীতবস্ত্র কম্বল প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডাক্তার মনজুরুল ইসলাম বেলু, ডাক্তার ওবায়দুল্লাহ, সুইট এগ্রোভেট লিমিটেড পরিচালক রফিকুল হুদা, নজরুল ইসলাম, শেখ মনজুরুল ইসলাম রঞ্জু, রফিকুল হক বাবলু প্রমূখ। কম্বল প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই গভীর রাতে ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। সমাজের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।  এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক শীতার্ত মানুষের কাছে পৌঁছাতে চাই।
’ঢাকাস্থ আমরা আলমডাঙ্গার সন্তান সংগঠনের মীর আব্দুল মতিন চৌধুরী, খন্দকার রায়হান আসলাম ও আব্দুল্লাহ আল মামুন সোহেলকে শীতার্ত মানুষের জন্য কম্বল দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।