চুয়াডাঙ্গার বড়বলদিয়া গ্রামে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামে বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার  বেলা ১১টার দিকে  বড়বলদিয়া স্কুল এন্ড কলেজ চত্বরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,  চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষ থেকে দামুড়হুদা উপজেলা বড়বলদিয়া গ্রামে আসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের উপস্থিতিতে ৪০০টি  কম্বল বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, শীতের তীব্রতা মোকাবিলায় এই মানবিক সহায়তা কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখ্য, বিজিবি সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমন কার্যক্রমের পাশাপাশি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্ত-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। বিজিবি’র এই মানবিক উদ্যোগে স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সন্তোষ প্রকাশ করেছেন এবং সমাজকল্যাণে বিজিবি’র ইতিবাচক ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।