স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপ-কমিটি গঠন, অভিষেক, শপথসহ গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতকাল শুক্রবার সন্ধায় প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের নবাগত সভাপতি নাজমুল হক স্বপন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার। কার্যনির্বাহী কমিটির সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের নবাগত সাধারণ সম্পাদক শাহ আলম সনি। এরপর সভার এজেন্ডা অনুযায়ি কার্যনির্বাহী কমিটির সদস্যরা আলোচনা করেন। আলোচনার মাধ্যমে গুরুত্বপুর্ণ তিনটি উপ-কমিটি গঠন করা হয়। নিবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক ও শপথ অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আগামি ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রেসক্লাব হলরুমে। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক সিআইপি ও মাহমুদ হাসান খান বাবু বিজিএমই’র সভাপতি নির্বাচিত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে সন্মাননা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
ক্রয় ও নির্মাণ সংক্রান্ত উপ-কমিটির আহবায়ক হিসাবে দায়িত্ব পান প্রেসক্লাবের সহ-সভাপতি রফিক রহমান। এ কমিটির সদস্যরা হলেন অর্থ সম্পাদক জামান আখতার, দপ্তর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ ও কার্যনির্বাহী সদস্য রিফাত রহমান। শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক মনোনীত হন কার্যনির্বাহী সদস্য রাজীব হাসান কচি। এ কমিটির সদস্যরা হলেন সাংবাদিক সমিতির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম ও প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য বিপুল আশরাফ। অনুষ্ঠান ও সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়কের দায়িত্ব দেয়া হয় প্রেসক্লাবের প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ মামুনকে। এ কমিটির সদস্যরা হলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য খাইরুজ্জামান সেতু ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিক।
প্রেসক্লাবের কল্যাণ তহবিলের সদস্যরা হলেন প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সাংবাদিক সমিতির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিক, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সরদার আল আমিন ও রাজীব হাসান কচি।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত



