স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় অবৈধযানবহনের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোষ্ট অভিযান অব্যহত রয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী জেলার বিভিন্ন সড়কে ৫টি চেকপোষ্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ২৫টি প্রসিকিউশনে ৯২ হাজার জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৯টার বিকাল সাড়ে ৪টার থেকে ৫টা পর্যন্ত শহীদ হাসান চত্বর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোষ্ট বসানো হয়। এর বিকাল ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত কোর্ট মোড়ে বসানো হয় অনুরুপ চেকপোষ্ট। এছাড়া বিকাল থেকে রাত সাড়ে ৮টার পর্যন্ত দামুড়হুদা বাসস্ট্যান্ড মোড়, আলমডাঙ্গা লাল ব্রীজ মোড়ে মোটরসাইকেল চেকিংসহ সন্দেহ জনক লোকজনকে জিঞ্জাসাবাদ করা হয়।
এ সময় পাঁচটি চেকপোষ্টে বিভিন্ন গাড়ির বিরুদ্ধে মোটরযান আইনে ২৫টি প্রসিকিউশন দেওয়া হয়। জরিমানা করা হয় ৯২ হাজার টাকা। অভিযানে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আশরাফুল আলম, ট্রাফিক পরিদর্শক মোঃ গোলাম সারোয়ার খান, সার্জেন আশরাফুজ্জামান, সার্জেন্ট তানভীর,সার্জেন্ট রিয়াজুল ইসলাম ও সার্জেন্ট বান্নাসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা অংশ নেয়।
চুয়াডাঙ্গায় অবৈধযানের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোষ্ট ২৫টি মামলায় ৯২ হাজার টাকা জরিমানা আদায়



