স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ড্রিমস আনলিমিটেড ৮৯/৯১ ব্যাজের বাৎসরিক পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পুলিশ পার্কে দিনব্যাপী পিকনিকে মেতে ওঠে পরিবারের সদস্যরা। দীর্ঘ ৩৬ বছর পর একত্রিত হয়ে পুরানো দিনের স্মৃতিচারণ, আনন্দ আর বন্ধুত্বের বন্ধনে দিনটি পার করেন সহপাঠীরা। পিকনিক ও মিলনমেলা উপলক্ষে অনেক বন্ধু ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হন।
প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে সকাল ১০টার বাজার কিছু পূর্বে বন্ধুরা পুলিশ পার্ক অডিটোরিয়ামে জড়ো হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে অনুষ্ঠানস্থল কানায় কানায় ভরে যায়। শুরু হয় সকালের বাহারি নাস্তা সেই সাথে চা ও কফি। এরই ফাঁকে পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে ওঠেন বন্ধু ও সহপাঠীরা। অপরদিকে চলতে থাকে দুপুরের খাবারের আয়োজন। জুম্মার নামাজের পরই পরিবেশন করা হয় দুপুরের খাবার। পরে বিশাল এক কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। এরপর বন্ধুদের সন্তান ও স্ত্রীদের নিয়ে বালিশ বদল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে উপস্থিত প্রত্যেক সদস্যদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা নানা পেশার বন্ধুরা নিজেদের গল্প ভাগাভাগি করেন। পুরোনো দিনের ক্লাসরুম, শিক্ষকদের ভালোবাসা সবই ফিরে আসে স্মৃতির পাতায়। এরপর শুরু হয় আড্ডা, ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকালে অনুষ্ঠান শেষ করা হয়।
চুয়াডাঙ্গায় ড্রিমস আনলিমিটেড ৮৯/৯১ ব্যাজের বাৎসরিক পিকনিক ও মিলনমেলা



