স্টাফ রিপোর্টার
এফএসসি ওয়ানডে কাপ ফুটবলে চুয়াডাঙ্গা ব্লাড ফাউন্ডেশন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে ফাইভ স্টার ক্লাব ও ফাইভ স্টার ফুটবল একাডেমির যৌথ আয়োজনে এ ওয়ানডে কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ৬টি দল অংশগ্রহণ করে। দলগুলো হল, দামুড়হুদা নব জোওয়ান ফুটবল একাডেমি, ভোরের শিশির ফুটবল ক্লাব, চুয়াডাঙ্গা ফার্ম পাড়া ফাইভ ষ্টার ক্লাব, চুয়াডাঙ্গা এফএসসি ফুটবল একাডেমি, চুয়াডাঙ্গা এফ এস সি ব্লাড ফাউন্ডেশন ক্লাব ও চুয়াডাঙ্গা ফার্মপাড়া লালন স্মৃতি একাদশ।
দিনব্যাপী অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উন্নীত হয় লালন স্মৃতি একাদশ ও এফএসসি ব্লাড ফাউন্ডেশন ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে এফএসসি ব্লাড ফাউন্ডেশন ক্লাব ১-০ গোলে লালন স্মৃতি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ওয়ানডে কাপ ফুটবলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাবেক ক্রিকেটার চুয়াডাঙ্গা ফার্মপাড়া ফাইভ স্টার ক্লাব ও এফএসসি ফুটবল একাডেমীর পরিচালক জুয়েল মাহমুদ।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের পুরস্কার প্রদান সহ অংশগ্রহণকারী সকল দলকে শুভেচ্ছা উপহার দেয়া হয়। গতকালের খেলাগুলো পরিচালনা করেন সাবেক ফুটবলার নাজমুল হক শান্তি।
চ্যাম্পিয়ন দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার বিপ্পা। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মতিয়ার রহমান মিশর, বিএনপি নেতা বদর উদ্দিন বাদল, আহসানুল রহমান মিলন, মোস্তাফিজুর রহমান পিকু, আজাদ হোসেন, রাজিব, তালাত, হাসান, আলাল, কামাল সাবেক আম্পায়ার আরিফ হোসেন প্রমুখ।
এফএসসি ওয়ানডে কাপ ফুটবলে চুয়াডাঙ্গা ব্লাড ফাউন্ডেশন একাদশ চ্যাম্পিয়ন



