অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশী নাগরিক আটক, যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময়  ২ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এছাড়াও পৃথক আরো একটি অভিযানে যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
৫৮-বিজিবি জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪৫-আর এর নিকট মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৩০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে গত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৩-আর এর কাছে বাঘাডাঙ্গা গ্রামে হাবিলদার অনুপম বিশ্বাস এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ২ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলো গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার তিলছাড়া গ্রামের হরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে অশেক বিশ্বাস (৬৮) ও হাতিয়াড়া গ্রামের মহাদেব বিশ্বাসের ছেলে স্বপন বিশ্বাস (৪৭)। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।