খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় করিমপুরে দোয়া মাহফিল

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড হেমায়েতপুরের করিমপুর পাড়াই বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বাদ মাগরিব নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনার মধ্যে দিয়েই এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক শওকত মালিতা, সাবেক সভাপতি কামরুজ্জামান টুনু সহ, দামুড়হুদা উপজেলা বিএনপির সদস্য হাজী আসমত মাল ৭ নং ওয়ার্ড সভাপতি শরিপ শেখ, সাধারণ সম্পাদক বাবলু খান, সহ সভাপতি সোমর খান, সাংগঠনিক সম্পাদক সেলিম, মান্নান শেখ, আমিরুল খান, সহ ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠণ সমূহ এর নেতৃবৃন্দ। সভাপতি করেন করিমপুর গ্রামের সাবেক সাধারণ সম্পাদক ফরজ আলী।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।