আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের মহেশপুর ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে মহেশপুর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন আলী, ইউপি সদস্য আবু তারেক, বিএনপির সহ-সভাপতি সদু ইসলাম, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা শাহিবুল ইসলাম, যুবদল নেতা মজিবুল ইসলাম, হাসমোত আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষপর্বে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ রিয়াদ আলী। এ সময় দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ভাংবাড়ীয়ায় বিএনপির উদ্যোগে দোয়া



