আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নে জামায়াতের কার্যালয় উদ্বোধন

‎আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কাশিপুর গ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ডে কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কাশিপুর গ্রামের জামায়াতের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি ও আগামী বাংলাদেশ কেমন হবে তার কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। জনগণের মৌলিক অধিকার ও ইনসাফ কায়েমের লক্ষ্যেই এই নির্বাচনী কাজ এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আগামীতে বিজয়ের পথ সুগম করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক রফিকুল ইসলাম, বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন, সেক্রেটারি মাওলানা শওকত আলী ও সহকারি-সেক্রেটারি আব্দুল জব্বার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জহিরুল ইসলাম মজনু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল আলম বিদ্যুৎসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অফিসের শুভ সূচনা করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।