দর্শনা অফিস
দর্শনার আজমপুর মহল্লায় বাড়ির পাশের একটি গর্তের পানিতে ডুবে আবু সাঈদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই হৃদয়ে বিদারক ঘটনা ঘটে। শিশুটি আজমপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু সাঈদ বাড়ির পাশের রাস্তায় সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল। কিছু সময় পর অন্য শিশুরা বাড়িতে ফিরে গেলেও সে আর ফেরেনি। দীর্ঘ খোঁজাখুঁজির পর তার মা বাড়ির পাশের একটি গর্তে শিশুটিকে পানিতে ভাসতে দেখতে পান। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, ঘটনাটির বিস্তারিত এখনও জানা যায়নি। ঘটনাস্থলে শোকের ছায়া নেমে এসেছে, এবং শিশুটির পরিবারে গভীর মাতম নেমেছে।
দর্শনায় বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু



