পদ্মবিলা প্রতিনিধি
বদরগঞ্জ সিন্দুরিয়া ক্যাম্প পুলিশের অভিযানে আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী ভুলটিয়া গ্রামের শরীফ জোয়ার্দার (৪২) গ্রেফতার হয়েছেন। তিনি কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের মৃত আব্দুল জব্বার জোয়ার্দারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টার দিকে ‘ডেভিল হান্ট ফেজ-টু’ অভিযানের অংশ হিসেবে সিন্দুরিয়া পুলিশ ফাঁড়ির এসআই শরীয়ত উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভুলটিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় শরীফ জোয়ার্দারকে আটক করা হয়।
সিন্দুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরীয়ত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শরীফ জোয়ার্দার নঈম হাসান জোয়ার্দারের সক্রিয় কর্মী। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিন্দুরিয়া পুলিশের অভিযানে যুবলীগের সদস্য গ্রেফতার



