জীবননগর সাংবাদিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত

জীবননগর অফিস
জীবননগর সাংবাদিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সাংবাদিক সমিতির নিজস্ব কার্য়ালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান। জীবননগর সাংবাদিক সমিতির কার্য়ক্রম গতিশীল করার বিষয়ে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির উপদেষ্টা ও দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার জীবননগর অফিস প্রধান এবং জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম।
তিনি বলেন, জীবননগর সাংবাদিক সমিতি কোন সমিতির শাখা সমিতি নয়। এটা একটা স্বাধীন সংগঠন। জীবননগর সাংবাদিক সমিতি সাংবাদিকদের একটি মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন নিয়েই এ সংগঠনের জন্ম হয়েছে। সকলে একসাথে কাজ করলে ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষে পৌঁছাতে সক্ষম হবো।  বক্তব্য রাখেন শেখ শহিদুল ইসলাম, আসীম সাঈদ, মতিয়ার রহমান, মনিরুজ্জামান রিপন, মুতাছিন বিল্লাহ, আমিনুর রহমান নয়ন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।