আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক জনকে হাতেনাতে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। এসময় আলমডাঙ্গার বাড়াদি ইউনিয়নের নতিডাঙ্গা আবাসন প্রকল্পের সামনে কাঁচা রাস্তার উপর হতে মকছেদ শেখের ছেলে আমিরুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।